
অনলাইন ডেস্ক ১৬ জুন ২০২৪ , ১১:০৮:২৪
ইসলাম ধর্মের উৎসবের দিন দুটি। এক. ঈদুল ফিতর, দুই. ঈদুল আজহা। ঈদ অর্থ আনন্দ। এর শাব্দিক অর্থ হলো ‘বারবার ফিরে আসা’। এ দিনটি বারবার ফিরে আসে বলে এর নামকরণ করা হয়েছে ঈদ শব্দ দিয়ে।

ঈদের প্রচলন নবীজির মদিনায় হিজরতের প্রথম বছর থেকে শুরু হয়। ঈদুল আজহার দিনে শ্রেষ্ঠ আমল হচ্ছে কোরবানি করা। ঈদুল আজহার দিনের সুন্নত আমল-
১. অন্যদিনের তুলনায় সকালে ঘুম থেকে জাগ্রত হওয়া। (বায়হাকি -৬১২৬)
২. মিসওয়াক করা। (তাবয়ীনুল হাকায়েক ১/৫৩৮)
৩. গোসল করা। (ইবনে মাজাহ ১৩১৫)
৪. শরিয়তসম্মত সাজসজ্জা করা। (বুখারি ৯৪৮)
৫. সামর্থ্য অনুপাতে উত্তম পোশাক পরিধান করা। (বুখারি ৯৪৮, মুস্তাদরাকে হাকেম ৭৫৬০)
৬. সুগন্ধি ব্যবহার করা। (মুস্তাদরাকে হাকেম ৭৫৬০)
৭. ঈদুল আজহাতে ঈদগাহে যাওয়ার আগে কিছু না খেয়ে ঈদের নামাজের পর নিজের কোরবানির গোশত খাওয়া। (বুখারি ৯৫৩, তিরমিজি ৫৪২, সুনানে দারেমি ১৬০৩)
৮. সকাল সকাল ঈদগাহে যাওয়া। (আবু দাউদ ১১৫৭)
৯. ঈদের নামাজ ঈদগাহে আদায় করা, বিনা অপরাগতায় মসজিদে আদায় না করা। (বুখারি ৯৫৬, আবু দাউদ ১১৫৮)
১০. যে রাস্তায় ঈদগাহতে যাবে, সম্ভব হলে ফেরার সময় অন্য রাস্তা দিয়ে ফেরা। (বুখারি ৯৮৬)
১১. হেঁটে যাওয়া। (আবু দাউদ ১১৪৩)
১২. ঈদগাহে যাবার সময় উচ্চ আওয়াজে এ তাকবির পড়তে থাকা-
اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ لَا إلَهَ إلَّا اللَّهُ وَاَللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ وَلِلَّهِ الْحَمْدُ উচ্চারণ: আল্লাহু আকবর আল্লাহু আকবর লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবর আল্লাহু আকবর ওয়ালিল্লাহিল হামদ।অর্থ: আল্লাহ মহান, আল্লাহ মহান; আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই; আল্লাহ মহান, আল্লাহ মহান; সব প্রশংসা মহান আল্লাহ জন্য। (মুস্তাদরাকে হাকেম ১১০৫)




































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































